ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের সিরাজগঞ্জে ঘরে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১ মুখোশ পরে এসে টর্চলাইট জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী ভারতীয়দের ১ বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মুশফিককে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

আকাশ স্পোর্টস ডেস্ক:

মোহাম্মদ সামির করা বল ডাইভ দিয়ে থামাতে গিয়ে আঙ্গুলে চোট পান রাজশাহী কিংসের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১৪০ কিলোমিটার গতির বলটি থামাতে মুশফিক ফুল লেন্থ ডাইভ দেন।

মুশফিকের আঙ্গুলে আঘাত হেনে বলটি সীমানা অতিক্রম করে। সাথে সাথেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক।

সাময়িক চিকিৎসার পর গ্লাভস হাতে দুই ওভার কিপিং করলেও ব্যথার পরিমাণ বাড়তে থাকলে মাঠের বাইরে চলে যান তিনি। তার পরিবর্তে ম্যাচের বাকিটা সময় কিপিংয়ের দায়িত্ব সামলান তরুণ জাকির হাসান।

ম্যাচ শেষে মুশফিকের চোটের অবস্থা জানতে তার হাতে করানো হয় এক্সরে। দুশ্চিন্তা করার মতো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদ আহমেদ। তিনি জানান, মুশফিকের চোট গুরুতর নয়। রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। শুধু ব্যথা আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

মুশফিককে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

আপডেট সময় ০৪:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭