ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শেষ মুহূর্তের গোলে ম্যানসিটির জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুর্দান্ত ছন্দে থাকা ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে তাদের টানা দ্বাদশ জয় তুলে নিয়েছে। সাউথ্যাম্পটনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকলেও উল্টো ম্যাচের ১৩ মিনিটে গোল খেতে বসেছিল স্বাগতিক ম্যানচেস্টার সিটি। তবে ডাচ ডিফেন্ডার ভেসলি হুতের হেড ক্রসবারে লাগলে বেঁচে যায় গার্দিওলার দল। বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের দেখা পায়নি কোন দল।

বিরতি থেকে ফিরেই প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় সিটি। বাঁ-দিক থেকে কেভিন ডি ব্রুইনের বাঁকানো ফ্রি-কিক ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন ডাচ ডিফেন্ডার ভিরজিল ফন ডাইক। তবে ম্যাচের ৭৫ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ওরিওল রোমেউয়ের গোলে সমতায় ফেরে সাউথ্যাম্পটন।

স্বাগতিক শিবির যখন পয়েন্ট হারানোর শঙ্কায় ঠিক ওই সময় গোল করে দলকে জয় এনে দেন স্টার্লিং। ম্যাচের যোগ করা সময়ে ডি ব্রইনের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া ডি-বক্সের বাইরে থেকে দারুণ কোনাকুনি উঁচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

এ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিকে দিনের অপর ম্যাচে জিরুদের জোড়া গোলে নবাগত হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। স্টোক সিটির মাঠে ৩-০ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। আর ঘরের মাঠে সোয়ানসি সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

শেষ মুহূর্তের গোলে ম্যানসিটির জয়

আপডেট সময় ১২:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭