ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমার জাদুতে পিএসজির জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিজে করলেন এক গোল, সতীর্থ কাভানিকে দিয়ে আরও এক গোল করালেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের দুর্দান্ত পারফর্মেন্সে শেষ পর্যন্ত নিজেদের মাঠে তোয়াকে ২-০ গোলে হারিয়েছে উনাই এমেরির দল।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পিএসজি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখে। শুরুতেই গোলের সুযোগ পান কাভানি। নেইমারের চিপ থেকে পাওয়া বলে লক্ষ্যভ্রষ্ট শট করেন উরুগুয়ের এই তারকা।

গোলের সুযোগ পেয়েছিলেন ডি মারিয়াও। তবে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের একটি শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। আরেকটি ঠেকান গোলরক্ষক মামাদু সামাসা।

neimar-2

ম্যাচের ৪১ মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন কাভানি। ডি-বক্সে তাকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গত দুই পেনাল্টি নিয়েছিলেন নেইমার। তাই এবার ছিল কাভানির পালা। কিন্তু উরুগুয়ের এই স্ট্রাইকারের স্পট-কিক ঝাঁপিয়ে ফেরান সামাসা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেইমাররা। ম্যাচের ৬৮ মিনিটে ব্রাজিলিয়ান এই তারকার ফ্রি-কিক ফিরিয়ে দেন তোয়ার গোলরক্ষক। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে রোখা যায়নি। ৭৩তম মিনিটে বল নিয়ে খানিকটা এগিয়ে ডিফেন্ডারদের এড়িয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে পিএসজিকে এগিয়ে নেন বার্সা থেকে চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেওয়া এই তারকা।

ম্যাচের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। বাঁ দিক থেকে নেইমারের নিচু ক্রসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি।

এ জয়ে পিএসজির পয়েন্ট ৪১। ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই। অলিম্পিক লিও ও বতর্মান চ্যাম্পিয়ন মোনাকোর পয়েন্ট ২৯।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমার জাদুতে পিএসজির জয়

আপডেট সময় ১২:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭