ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসিকে ছাড়াই বার্সার বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম লেগে জয় পাওয়ায় নিজেদের মাঠে ফিরতি পর্বে মেসি-সুয়ারেজকে ছাড়াই মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে জয় পেতে কোন সমস্যা হয়নি দলটির। রিয়াল মুর্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৮-০ গোলে। প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতেছিল কাতালান ক্লাবটি।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে মেসি-সুয়ারেজ না নামলেও ম্যাচের শুরুতেই লিড পায় স্বাগতিকরা। ম্যাচের ১৬ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসেরের হেডে বল জালে জড়ায়। প্রথমার্ধের বাকি সময়ে চাপ সৃষ্টি করে খেললেও আর গোল পায়নি স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ করে খেলতে থাকে বার্সা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে। ছয় গজ বক্সে আলেইশ ভিদালের ছোট পাস পেয়ে বল জালে পাঠান স্প্যানিশ এই তারকা। চার মিনিট পর দারুণ হেডে গোলরক্ষকের মাথার উপর দিয়ে দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ভিদাল।

ম্যাচের ৭৪ মিনিটে সার্জিও রবের্তোর উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ডেনিস সুয়ারেজ। আর পঞ্চম গোলটি করেন বদলি নামা হোসে আরনাইস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

মেসিকে ছাড়াই বার্সার বড় জয়

আপডেট সময় ১২:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭