ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইনজুরিতে মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলের টুর্নামেন্ট শেষের দিকে আসলেও পয়েন্ট তালিকায় রাজশাহী কিংসের অবস্থা মোটেও সুবিধার নয়। এই পরিস্থিতিতে দুঃসংবাদ এল কিংস শিবিরে। উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম আঙুলের চোট নিয়ে মাঠ ছেড়েছেন। বুধবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে কিপিং করতে গিয়েই চোট পান জাতীয় টেস্ট দলের অধিনায়ক।
চিটাগংয়ের ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ সামির ওয়াইডটা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকাতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। পারেননি। গ্লাভস ছুঁয়ে বল চলে যায় সীমানার বাইরে। আঙুলে লাগে চোট। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ কিপিং করার চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি।
ম্যাচ শেষে পরীক্ষা নীরিক্ষা করে জানা যাবে তার চোট কতটা গুরুতর।
চলতি বিপিএলে একসময়কার সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকের ব্যাটে রান নেই। জাতীয় দলের সতীর্থ এবং খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ রান সংগ্রহে তাকে ছাড়িয়ে গেছেন। রানখরার পাশাপাশি যুক্ত হয়েছে চোট।  বিপিএল শেষে রয়েছে জাতীয় দলের সিরিজ। এমন সময়ে মুশির ইনজুরি যাতে গুরুতর না হয় সেই প্রার্থনাই করছে সবাই।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ইনজুরিতে মুশফিক

আপডেট সময় ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭