ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ঘের পাহারাদার খুন, আহত ৮

অাকাশ জাতীয় ডেস্ক:

মাছের ঘের ইজারা দেয়াকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রহমান নামে এক পাহারাদার নিহত হয়েছেন। বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে তপনবাগ গ্রামে সাড়ে আট একরের একটি ঘের সীতারামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে তিন বছর মেয়াদি ইজারা দেয়া হয়। এ ঘেরে তপনবাগ গ্রামের পঙ্কজ কুমার রায় এবং নড়াইল সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমানসহ কয়েকজন ভাগে মাছ চাষ করে আসছেন। ঘেরটি দেখাশোনা করেন তপনবাগের আব্দুর রহমান। তবে, ঘেরের মালিকানা দাবি করে আসছিলেন একই গ্রামের আব্দুল আজিজের ছেলে গোলাম রসুল মোল্যা। তিনি জানান, সম্প্রতি উচ্চ আদালতের মাধ্যমে তার পক্ষে রায় হওয়ায় বুধবার ভোরে লোকজন নিয়ে ঘেরে মাছ ধরতে যান। এ সময় ঘের পাহারাদার আব্দুর রহমান বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

যুবলীগ নেতা মাহফুজুর রহমান জানান, গোলাম রসুল ও তার লোকজন ঘেরে মাছ ধরতে গেলে পাহারাদার আব্দুর রহমান বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত তপনবাগ গ্রামের ফজল করিম, ইব্রাহিম, পারুল বেগম, মুক্তার হোসেন, সাত্তার, দেলোয়ার, রাজু ও গোলাম রসুলকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ঘের পাহারাদার খুন, আহত ৮

আপডেট সময় ০২:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭