ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেত্রকোণায় খালে ডুবে ভাই-বোনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোণার কলমাকান্দায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। মঙ্গলবার বিকালে উপজেলার কলমাকান্দা ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- চানপুর গ্রামের আক্কাছ মিয়ার সাড়ে ৩ বছরের মেয়ে সোনিয়া আক্তার। আরেকজন হচ্ছে- সাচ্ছু মিয়ার দুই বছরের ছেলে তোফায়েল। সোনিয়া ও তোফায়েল সম্পর্কে চাচাত ভাই-বোন বলে জানান, কলমাকান্দা থানার পরিদর্শক একেএম মিজানুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক জানান, দুপুরের দিকে বাড়ির পাশে ফাঁকা জায়গায় খেলাধুলা করছিল দুই শিশু। বাড়ির লোকজনের অগোচরে হঠাৎ সোনিয়া ও তোফায়েল খেলা করার স্থানটির পাশে থাকা খালের পানিতে পড়ে যায়। পরে তাদেরকে না পেয়ে স্বজন ও এলাকার মানুষ খুঁজতে থাকে। বিকাল সাড়ে তিনটার দিকে দুই শিশুকে খাল থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় খালে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ১২:৫২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭