ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারাকান্দায় শিশু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের তারাকান্দায় সুজন ওরফে চেতন পন্ডিত (১৩) নামে এক শিশু হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা জজের ১নং অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী দুইজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এ ছাড়াও প্রত্যেককে ৫০হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- আকবর আলী (৪০), আকরাম হোসেন (৩৫) এবং তানভির হাসান আনিছ (৩২)। এর মধ্যে আকরাম হোসেন পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু জানান, ২০১১ সালের ৩০ আগস্ট তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামে একটি মোবাইল ফোন বিক্রিকে কেন্দ্র করে সুজন ওরফে চেতন পন্ডিতকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এঘটনার পরদিন সুজনের বাবা খোকন পণ্ডিত বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে তারাকান্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিন শুনানি ও মামলায় ৮জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে এ রায় দেন করেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, এ রায়ে আসামিরা ন্যায় বিচার পাননি। উচ্চ আদালতে আপিল করা হবে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারাকান্দায় শিশু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১০:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭