ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ কোন খুলনা!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে অবস্থান করছে খুলনা টাইটান। কিন্তু আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে কিংবা টিভির সামনে বসে যারা কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে খুলনার খেলা দেখছেন, তারা একটু অবাক হতে পারেন।

কারণ তালিকায় শীর্ষে থাকা দলটি যে কুমিল্লার বোলিং তোপে পড়ে ১১১ রানেই অলআউট হয়ে গেছে। যদিও টেল এন্ডাররা কিছু রান যোগ না করলে একশও ছাড়াতো না খুলনার স্কোর।

খুলনার ৫ জন ব্যাটসম্যান দুই অংশ স্পর্শ করেছেন। এদের মধ্যে আবারও দু’জন বিশেষজ্ঞ বোলার। বাকি তিনজনের মধ্যে একজন আরিফুল হক, (খুলনার অনেক ম্যাচের নায়ক) যার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৪ রান। বাকিদের কেউ ২০ রান পেরোতে পারেনি।

এদিন, টস জিতে ব্যাট করতে নামে খুলনা। দলীয় এক রানেই ফিরে যান ওপেনার রাইলি রুশো। এরপর স্কোরবোর্ডে ৪০ রান যোগ হতেই নেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান।

এমনকি দুর্দান্ত ফর্মে থাকা দলীয় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও এদিন দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। তবে দাঁড়িয়ে যান এবারের বিপিএলে দুর্দান্ত খেলতে থাকা আরিফুল হক। কিন্তু সতীর্থদের আসা যাওয়ার কারণে দলের জন্য একটা লড়াকু সংগ্রহ এনে দিতে পারেননি তিনি।

এদিকে, ১১২ রানে টার্গেটে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৬০ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এ কোন খুলনা!

আপডেট সময় ০৮:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭