ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আল-আকসা মসজিদে ৫০ বছরের নিচে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমের আল-আকসা মসজিদে ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনি পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল। দুইদিন বন্ধ থাকার পর গত রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে মসজিদ খুলে দেয় পুলিশ। তবে এর সঙ্গে নতুন নিষেধাজ্ঞা জুড়ে দেয়া হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। সম্প্রতি নিরাপত্তা জোরদারের অজুহাতে আল-আকসা মসজিদ এলাকায় মেটাল ডিকটেটর বসিয়েছে পুলিশ। এর জের ধরে বিক্ষোভ হতে পারে আশঙ্কা করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কিছুদিন আগে সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় আল-আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরাইল। এর পর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের এলএনজি জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল সৌদি আরব

আল-আকসা মসজিদে ৫০ বছরের নিচে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল

আপডেট সময় ০২:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭