ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে কটূক্তি, দুদুর কুশপুতুল দাহ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে কটূক্তি করেছেন এমন অভিযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। এ সময় তারা শামসুজ্জামান দুদুর কুশপুতুল দাহ করেন।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ কম্পাউন্ড থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক সেখ সামী তাপু ও কলেজ ছাত্রলীগের নেতা রাকিব হোসেন নিপ্পন।

বক্তারা বলেন, যখন ইউনেস্কোর মতো সংস্থা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে স্বীকৃতি দেয় তখন বিএনপি নেতার এই বক্তব্য ঔদ্ধত্বপূর্ণ ও রাষ্ট্রদোহের শামিল। বক্তারা অবিলম্বে শামসুজ্জামান দুদুর গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত. গত রবিবার ঢাকায় একটি গোলটেবিল বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে নিয়ে বলেন, ওই বক্তব্যে স্বাধীনতা সংগ্রামের তেমন কিছুই ছিল না। এছাড়া এই ভাষণ নিয়ে এতো মাতামাতির কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে কটূক্তি, দুদুর কুশপুতুল দাহ

আপডেট সময় ০৩:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭