ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গরু চোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

গরু চোর সন্দেহে যশোরে গণপিটুনিতে ইমতিয়াজ আলী (৪০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। রোববার গভীর রাতে যশোর সদরের জগহাটি গ্রামে গরু চুরি করে পালানোর সময় এ ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলচরা গ্রামের লাল মোহাম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, সদরের জগহাটি গ্রামের মানুষসহ আশপাশের গ্রামের মানুষ গরু চোরকে ধাওয়া করে পাশের উপজেলা চৌগাছার তেঁতুলবাড়ি নামকস্থলে নিয়ে গণপিটুনি দেয়। এজন্য চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। সোমবার দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে খবর দিয়ে লাশের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

যশোর সদরের সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, সদর উপজেলার শেষ গ্রাম জগহাটির নাইম আলীর বাড়ি থেকে রোববার গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় আশপাশের জগহাটি, কামালপুর, তেঁতুলবাড়ি গ্রামের মানুষ ধাওয়া করে ইমতিয়াজ আলী নামে চোরকে। তারা চৌগাছার তেুঁতুলবাড়িয়া নামকস্থানে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই চোর মারা যায়। চোর সদরের জগহাটিতে চুরি করলেও লাশটি চৌগাছা উপজেলার গ্রাম তেঁতুলবাড়িয়ায় পড়ে ছিল। এজন্য চৌগাছা পুলিশ উদ্ধার করেছে।

ঘটনাস্থলে যাওয়া চৌগাছা থানার উপ-পরিদর্শক আবু সুফিয়ান বলেন, চৌগাছার ফুলসারা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া নামক থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তার প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে পরিচয় জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

গরু চোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১

আপডেট সময় ০২:৫৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭