ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামালপুরে মায়ের বটির কোপে শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের মেলান্দহে মায়ের বটির কোপে ছয়মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার মালিহাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। শিশু হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশু মামুন ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার রাশেদুল ইসলামের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, মেলান্দহ পৌর এলাকার মালিহাডাঙ্গা গ্রামের মিম আক্তারের সাথে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। বাচ্চা গর্ভে থাকার সময় মিম আক্তারকে শ্বশুরবাড়ির লোকজন জোর করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে শিশু মামুনকে নিয়ে বাবার বাড়িতে থাকলেও স্বামী রাশেদুল ইসলাম খোঁজ নিত না। সোমবার বিকালে বটি দিয়ে কুপিয়ে নিজের শিশু সন্তানকে হত্যা করে মিম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু মামুনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যার অভিযোগে মিম আক্তারকে আটক করা হয়েছে। তবে কি কারণে নিজের শিশু সন্তানকে হত্যা করেছে এখনো কিছু জানতে পারেনি পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জামালপুরে মায়ের বটির কোপে শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭