ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যশোরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইমতিয়াজ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে যশোর সদরের জগহাটি গ্রামে গরু চুরি করে পালানোর সময় এ ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলচরা গ্রামের লাল মোহাম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, সদরের জগহাটি গ্রামের মানুষসহ আশপাশের গ্রামের মানুষ গরু চোরকে ধাওয়া করে পাশের উপজেলা চৌগাছার তেঁতুলবাড়ি নিয়ে গণপিটুনি দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে খবর দিয়ে লাশের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

যশোর সদরের সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, সদর উপজেলার শেষ গ্রাম জগহাটির নাইম আলীর বাড়ি থেকে রবিবার গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় আশপাশের জগহাটি, কামালপুর, তেঁতুলবাড়ি গ্রামের মানুষ ভোরে ধাওয়া করে ইমতিয়াজ আলী নামে চোরকে। তারা চৌগাছার তেুঁতুলবাড়িয়া এলাকায় ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই চোর মারা যায়।

চৌগাছা থানার উপ-পরিদর্শক আবু সুফিয়ান বলেন, চৌগাছার ফুলসারা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তার প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে পরিচয় জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

যশোরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭