ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আটক আরও ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

মনিকগঞ্জে নাগ জুয়েলার্সে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার বিক্রি করা নগদ দুই লাখ টাকা। এনিয়ে এই ঘটনায় মোট সাতজনকে আটক করা হলো। সোমবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির নাগ জুয়েলার্সে সশস্ত্র ডাকাতি হয়। লুট হয়ে যায় প্রায় ৭০০ ভরি স্বর্ণালংকার। ঘটনার পরপরই চেকপোস্ট বসিয়ে আটক করা হয় একটি মাইক্রোবাসসহ এক ডাকাতকে। সে সময় ডাকাতিতে ব্যবহৃত একটি পিস্তল, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, নয়টি ককটেল উদ্ধার করা হয়। ঘটনার দুদিন পর আরও দুজনকে আটক করে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় সাতজনকে আটক করা হলো।

নাগ জুয়েলার্সের মালিক তপন নাগ বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা দায়ের করেন। আটক আসামিদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আটক আরও ৪

আপডেট সময় ১১:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭