ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভ্যালেন্সিয়ার মাঠে কঠিন পরীক্ষায় নামছে বার্সা

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমে লা লিগায় দারুণ ছন্দে রয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১১টি জয় ও ১টি ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কাতালানরা। তবে আজ রাতে বেশ কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটিকে।

প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে নামবে বার্সা। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত ভ্যালেন্সিয়া। ১২ ম্যাচে ৯টি জয় ও ৩ ড্র নিয়ে রিয়াল-অ্যাতলেটিকো মাদ্রিদের মতো দলকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।

বাংলাদেশ সময় আজ রাত ১টা ৪৫ মিনিটে ভ্যালেন্সিয়ার মাঠ স্তাদিও ডি মেস্তালায় আতিথিয়েতা নেবে আর্নেস্তো ভালভার্দের শীষ্যরা।

চলতি মৌসুমের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছে বার্সা। দুর্দান্ত ফর্মে রয়েছেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ১২ গোল নিয়ে এখন পর্যন্ত লিগের শীর্ষ গোলদাতা মেসিই। বেশ কিছু দিন গোলখরায় থাকলেও নিজেদের সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন লুইস সুয়ারেজও।

এ ম্যাচে ভ্যালেন্সিয়া যে ছেড়ে কথা বলবে না সেটা জানা কথাই। সর্বশেষ আট ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মতো দলের বিপক্ষে ড্র করা দলটি এবার বার্সার বিপক্ষে ঘরের মাঠে কতদূর কি করতে পারে সেটা দেখার অপক্ষোয় ফুটবল বিশ্ব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ভ্যালেন্সিয়ার মাঠে কঠিন পরীক্ষায় নামছে বার্সা

আপডেট সময় ০৪:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭