ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

হাজার টাকার ছাগল খেল ৪০ লাখের গাড়ি

অাকাশ জাতীয় ডেস্ক:

তিনটি ছাগলের দাম বড় জোড় ১৫ হাজার টাকা। ৪০ লাখ টাকা দামের প্রাইভেটকার নিয়ে ওই তিনটি ছাগল চুরি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। পুলিশের হাতে জব্দ প্রাইভেটকারটি এখনও থানাতেই আছে। রবিবার চোরের কবল থেকে উদ্ধার দুটি ছাগল নিলামে উঠবে। একটির মালিককে খুঁজে পাওয়ায় তাকে বুঝিয়ে দেয়া হবে। ঘটনাগুলো ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, ২৫ অক্টোবর রাতে উপজেলার নওপাড়া গামের আবদুল কদ্দুছের বাড়ি থেকে একটি ছাগল চুরি করে পালাচ্ছিল চোর। সেময় মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের কাছে প্রাইভেটকারসহ ওই পাঁচজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এরা হলেন- কিশোরগঞ্জের বাসিন্দা রুবেল মিয়া, আল-আদিন, আবদুর রহমান, মন্টু মিয়া এবং সুমন মিয়া।

এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার মোছলেম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ গ্রেপ্তারদের পরদিন ময়মনসিংহ আদালতে সোপর্দ করে। উদ্ধার করে চুরি হয়ে যাওয়া তিনটি ছাগলও। আদালতের নির্দেশে গ্রেপ্তারদের জেলহাজতে পাঠায় পুলিশ।

এ ঘটনার পর পুলিশ ছাগলগুলোর মালিক খুঁজতে থাকে। তন্মধ্যে একটি ছাগলের মালিককে খুঁজে পাওয়া যায়। বাকি দুটি থানায় রেখে পুলিশ লালন-পালন করতে থাকে। থানা পুলিশের পক্ষ থেকে ছাগল দুটির বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। ম্যাজিস্ট্রেট গত বৃহস্পতিবার ছাগল দুটি নিলামে বিক্রির জন্য আদেশ দেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান দৈনিক আকাশকে জানান, নিলাম আদেশপ্রাপ্তির পর শুক্রবার ও শনিবার সরকারি ছুটির কারণে ছাগল দুটি নিলামে বিক্রি করা সম্ভব হয়নি। রবিবার নিলামে তোলা হবে। এদিকে ছাগল চুরির কাজে ব্যবহারে ৪০ লাখ টাকা দামের প্রাইভেটকারটির কোন গতি হয়নি। সেটি থানায়ই পড়ে আছে। থানায় আগত মানুষজন বলছেন, তিনটি ছাগলের দাম আর কতই হবে। বড়জোড় ১৫ হাজার টাকা। এই হাজার টাকার ছাগলে খেল ৪০ লাখের গাড়ি!

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

হাজার টাকার ছাগল খেল ৪০ লাখের গাড়ি

আপডেট সময় ১১:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭