ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

পুলিশের বিরুদ্ধে পৌর কর্মচারীকে পিটিয়ে জখম করার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশ কর্মকর্তা এসআই ফারুকের বিরুদ্ধে পৌর কর্মচারী খোরশেদ আলমকে বেদম পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার দুপুরে রামগঞ্জ পৌর শহরের খাদ্য গুদামের সামনে পুলিশের মোটরসাইকেল সাইড না দেয়ায় পুলিশ কর্মকর্তা উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য পৌরসভার সকল সেবা কার্যক্রম বন্ধ করে আন্দোলনের ডাক দিয়েছেন রামগঞ্জ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাহার।

শনিবার দুপুরে পৌরসভার গার্ভেজ ট্রাকচালক খোরশেদ ময়লা অপসারণ করে ট্রাক নিয়ে কার্যালয়ে ফিরছিলেন। এসময় খাদ্যগুদাম এলাকায় পৌঁছালে এসআই ফারুকের মোটরসাইকেল সাইড না দিয়ে গাড়ি চালিয়ে চলে আসেন খোরশেদ। এতে এসআই ফারুক ক্ষিপ্ত হয়ে ট্রাকটি থামিয়ে প্রকাশ্য বাজারের ওপর তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে অভিযুক্ত কর্মকর্তা এসআই ফারুক মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, পৌরসভার ট্রাকচালক তাদের চাপা দিয়ে গাড়ি চালিয়ে সামনে চলে আসলে বাকবিতণ্ডা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

পুলিশের বিরুদ্ধে পৌর কর্মচারীকে পিটিয়ে জখম করার অভিযোগ

আপডেট সময় ১১:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭