ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতিতে সারাদেশের সাথে যশোরেও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শনিবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বকুলতলা`স্থ বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের পর এ শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক টাউন হল ময়দানে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মনতোষ বসু প্রমুখ। এছাড়াও শোভাযাত্রায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।

মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে একাত্তরের সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণে বলা হয়েছিল ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। যে ভাষণ আমাদের আজও প্রাণীত করে। সেই ভাষণ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

এদিকে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতিতে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শনিবার আনন্দ শোভাযাত্রাসহ কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ০৫:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭