ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

দ্বিতীয় বিয়ে করায় বাবাকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুর সদর উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় দুই ভাই মিলে বাবাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নরুন্দি পুলিশ তদন্তকেন্দের এসআই সাবির উদ্দীন জানান, শুক্রবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম (৫০) জামালপুর সদর উপজেলার আড়ালিয়া গ্রামের মবেদ আলীর ছেলে।

এসআই সাবির বলেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর সপ্তাহখানেক আগে আব্দুর রহিম দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তিনি সন্তানদের না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন। এ নিয়ে দুই ছেলের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।

“বিরোধের জেরে শুক্রবার রাতে দুই ছেলে রফিকুল ইসলাম (৩০) ও শফিকুল ইসলাম (২৭) বাবা আব্দুর রহিমকে বাড়ির ভেতরে লোহার শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”

ঘটনার পর থেকে দুই ছেলে পলাতক জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

দ্বিতীয় বিয়ে করায় বাবাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৪:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭