ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম দেখায় রাজশাহী কিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ (শনিবার) আবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দল দুটি। এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।

শুধু পয়েন্টেই নয়, অনেকটা হোম গ্রাউন্ডের সুবিধাও পাবে কুমিল্লা। কারণ চট্টগ্রাম থেকে কুমিল্লার দূরত্ব খুব একটা বেশি নয়। যার প্রমাণও মেলেছে। স্টেডিয়ামের বাইরে প্রচুর কুমিল্লার সমর্থক ভিড় জমিয়েছে, অপেক্ষা করছে মাঠে ঢোকার।

এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্স পয়েন্টে রাজশাহীর চেয়ে অনেক এগিয়ে। ছয় ম্যাচ খেলে পাঁচ জয় ও এক পরাজয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে কুমিল্লা ।

টানা পাঁচ ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে কুমিল্লা। আজকের ম্যাচ জিতলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের টানা পাঁচ ম্যাচ জেতার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে কুমিল্লা। এছাড়াও আজকে ম্যাচ জিতলে খুলনাকে হটিয়ে আবারও শীর্ষে উঠে যাবে দলটি।

এদিকে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে রাজশাহী কিংস। আজকের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না দলটি। তবে তাদের জন্য বড় খুশির বিষয় আজ একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

আপডেট সময় ০৩:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭