ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চতুর্থবার গোল্ডেন বুট জিতলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। গতকাল শুক্রবার বার্সেলোনায় এক অনুষ্ঠানে তার হাতে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কার তুলে দেয়া হয়।

এর আগে তিনি ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন ২০১০, ২০১২ ও ২০১৩ মৌসুমে। যৌথভাবে সবচেয়ে বেশি চারবার এই পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা। তার সমান চারবার এই পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোও।

গত মৌসুমে লা লিগায় ৩৭ গোল করে মেসি। পর্তুগিজ লিগে ৩৪ গোল করে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্পোর্টিং সিপির বাস দস্ত। ৩১ গোল নিয়ে সেরা তিনে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের পিরেরে-এমরিক অবামেয়াং। চারে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি (৩০ গোল), পাঁচে আছেন বার্সেলোনার লুইস সুয়ারেজ (২৯ গোল)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চতুর্থবার গোল্ডেন বুট জিতলেন মেসি

আপডেট সময় ০৩:১৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭