ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ভুয়া পুলিশকে ধরল পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর বেলাব থেকে বিলকিস আক্তার রিয়া (৩০) নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বেলাব হোসেন নগর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় রিয়ার কাছ থেকে পুলিশের পোশাক ও ভুয়া কার্ড জব্দ করা হয়। তিনি হোসেন নগর মধ্যপাড়ার নান্নু মিয়ার মেয়ে। পুলিশ জানায়, রিয়া তার এলাকায় পুলিশ হিসেবে মানুষের কাছে পরিচিত। এই পরিচয় ব্যবহার করে মানুষকে চাকরি দেওয়ার প্রতারণা করে আসছিলেন।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার এক লোকের সঙ্গে প্রতারণার চেষ্টাকালে কৌশলে রিয়াকে আটক করি পুলিশ। প্রথমে রিয়া দাবি করেন, তিনি কেরানীগঞ্জ থানায় কর্মরত এবং বর্তমানে ছুটিতে রয়েছেন। আইডি কার্ড ও ছুটির সিসি দেখাতে বলতে ভুয়া বিষয়টি ধরা পড়ে।

ডিবির এসআই রূপন সরকার জানান, প্রতারণাকালে আজ হাতে-নাতে রিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ভুয়া পুলিশকে ধরল পুলিশ

আপডেট সময় ১২:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭