ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুইদিন বিরতির পর খুলনা-রংপুর ম্যাচ দিয়ে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের পর্দা উঠবে। আগামীকাল শুক্রবার দুপুর ২টায় খেলা শুরু হবে। একই দিন সন্ধ্যা ৭টার ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসকে মোকাবিলা করবে সিলেট সিক্সার্স।
চট্টগ্রামে মোট ১০টি ম্যাচ শেষে আবারো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরবে বিপিএল উত্তেজনা। যার শেষটা হবে ১২ ডিসেম্বরের ফাইনালের মধ্যদিয়ে।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বিপিএলের নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম আসরের পর্দা উঠে। ৮টি ম্যাচ আয়োজিত হয় সিলেটে। ইতিমধ্যে বেশ কয়েকটি দল চট্টগ্রাম এসে পৌঁছেছে। এই পর্বে খেলার জন্য তবে আগেভাগে আসা চট্টগ্রামের দল ভাইকিংস এসেই মাঠে নেমে পড়েছে।
চট্টগ্রামে আসার তৃতীয় দিনে গতকাল মাঠে কোন অনুশীলনে নামেনি চিটাগাং ভাইকিংস। টানা দুই দিন মাঠে অনুশীলনের পর গতকাল বুধবার দিনটা কাটিয়েছে ভাইকিংসরা জিম এবং সুইমিং পুলে। সকালে চিটাগাং ক্লাবের জিমে প্রায় এক ঘণ্টারও বেশি সময় কাটান মিসবাহ-রনকি-এনামুলরা।
চট্টগ্রামের ভাইকিংস দলের কোচ নুরুল আবেদীন নোবেল দৈনিক আকাশকে জানালেন তাদের লক্ষ্যের কথা, ‘আমরা তাকিয়ে আছি চট্টগ্রামে ভাল কিছু করার। কারণ এটি আমাদের হোম গ্রাউন্ড। যদিও ক্রিকেটে মাঠ কিংবা সমর্থক কখনো কখনো বড় প্রেরণার উৎস হিসেবে কাজ করে। তাই আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা দিতে।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার

আপডেট সময় ১২:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭