ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

লক্ষ্মীপুরে গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে জেসমিন আক্তার নামে এক গৃহবধূকে চুল কেটে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী লোকমান হোসেন ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার বিকালে মান্দারীর সমাসপুর এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের কাছে নির্যাতনের এ অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন জেসমিন।

এর আগে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের সমাসপুর গ্রামে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

নির্যাতিতার স্বজন ও জেসমিন আক্তার জানান, একবছর পূর্বে মান্দারী ইউনিয়নের সমাজপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে লোকমান হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবিতে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন। ১ লাখ টাকা যৌতুক দেয়া হয়েছে। এখন আরো ১ লাখ টাকা চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করলে চুল কেটে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে স্বামী লোকমান, ননদ তারা বেগম ও শাশুড়ি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, চুল কেটে ও মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার পর জেসমিন হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে এখন আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সদর) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে অবহিত নন তিনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

লক্ষ্মীপুরে গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা

আপডেট সময় ০৩:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭