ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমাকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে’

আকাশ স্পোর্টস ডেস্ক:

আক্রমনাত্মক জামাইকান মিডফিল্ডার রহিমের গোলে জয় পায় শতাব্দী প্রাচীন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে দর্শকাসনে ছিলেন প্রায় ৪৩০০০ দর্শক। ম্যান সিটির ঘরের মাঠে বিপক্ষ শিবিরে ছিল ফেইনুর্দ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মোহময় আচ্ছন্নতা কাটতে না কাটতেই নতুন চমক নিয়ে হাজির হলেন ব্রিটিশ ফুটবলের উদীয়মান তারকা ফিল ফডেন। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে ইয়াইয়ার পরিবর্ত হিসেবে ফডেনকে মাঠে নামান কোচ গুয়ার্দিওলা। গোল করতে না-পারলেও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ফডেনের গতি ও ড্রিবল মুগ্ধ করেছে সকলকে। ১৭ বছরের এই তারকার পায়ে ছন্দময় ফুটবল দেখেছে কলকাতা। গত মাসে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল ফাইনালে যুবভারতী মাতিয়েছিলেন ফডেন। ফাইনালে জোড়া গোল ও দুরন্ত স্কিলের জন্য বিশ্বকাপে জিতেছিলেন সোনার বুট।

তখন থেকেই ফডেনকে নিয়ে তৈরি হয় গগনচুম্বী প্রত্যাশা।

ম্যান সিটির জার্সি গায়ে অভিষেকটা বেশ ভালোই করলেন এই ‘গোল্ডেন বয়’। নিজে গোল না করলেও ক্লাবের জয়ের অংশীদার হতে পেরে উচ্ছসিত তরুণ মিডফিল্ডার। ফোডেন বলেন, ‘এটা খুব ভালো অভিজ্ঞত৷ আমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে৷’ সঙ্গে সংযোজন করেন, ‘এই ম্যাচই আমার কাছে সবকিছু। এই সুযোগের জন্য আমি মুখিয়ে ছিলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আমাকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে’

আপডেট সময় ০৮:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭