ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

মেসিকে ছাপিয়ে রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

মঙ্গলবার রাতে প্রায় ১৯ হাজার দর্শকের সামনে অ্যাপোয়েল নিকোশিয়ার ঘরের মাঠে ৬-০ গোলে বড় জয় পেল জিদানের দল। খেলায় সি আর সেভেন ও বেনজিমা জোড়া গোল করে মুখে কুলুপ এঁটে দিল সমালোচকদের।

মদ্রিচ ও ন্যাচোও ছিলেন দুরন্ত ফর্মে।

শুরুর দিকে তেমন ছন্দময় ফুটবল উপহার দিতে পারেনি জিদানের ছেলেরা। রক্ষণ ও আক্রমণ দুই ভাগেই খামতি ছিল। কিন্তু এদিন রক্ষণ ও আক্রমণ দু’ভাগই ছিল বেশ আাঁটোসাঁটো। অ্যাপোয়েলের রক্ষণ ভাগের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথমার্ধেই হাফ ডজন গোল পায় রিয়াল।

গোটা ম্যাচেই একাধিপত্য দেখাল রোনালদো, বেনজিমারা। শুরু থেকেই ম্যাচের রাশ ধরে রেখেছিল নিজেদের হাতে৷ ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে বুরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে আগেই নক আউট পর্বে নিজেদের জায়গা পাকা করেছে টটেনহ্যাম হটস্পার। পাঁচ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে টটেনহ্যাম। তিন পয়েন্ট কম নিয়ে নকআউট পর্বে ইতিমধ্যেই পা রেখেছে জিদানের শিষ্যরা।
ম্যাচে দুই গোল করে শুধু দলকেই এগিয়ে দেননি সিআর সেভেন, চ্যাম্পিয়ন্স লিগে গোল সেঞ্চুরির দিক থেকে মেসিকেও ছাপিয়ে গেলেন রোনালদো। এক গোলের ফারাকে এগিয়ে রয়েছেন এই পর্তুগীজ কিংবদন্তী। চ্যাম্পিয়ন্স লিগে মেসির ঝুলিতে রয়েছে ৯৭ গোল। কিন্তু মঙ্গলবার অ্যাপোয়েল নিকোশিয়ার মাঠে দুই গোল করে ৯৮ ছুঁলেন সিআর সেভেন।

কার্যতই এ মুহূর্তে সেঞ্চুরির দিকে এক পা বাড়িয়ে রয়েছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে কোন ক্লাবের হয়ে এটিই সর্বোচ্চ স্কোর। তবে বুধবার রাতে জুভেন্তাসের ঘরের মাঠে, বার্সা খেলতে নামলে নজরের কেন্দ্র বিন্দু থাকবে মেসির দিকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

মেসিকে ছাপিয়ে রোনালদো

আপডেট সময় ০৫:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭