ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বর্ণ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আব্দুল আওয়াল খানকে স্বর্ণ শিল্পী সমিতির কাছে দুই কোটি চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করে পুলিশের হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান।

স্বর্ণ শিল্পী সমিতির অভিযোগ, গত ৮ নভেম্বর মানিকগঞ্জ স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক রঘুনাথ রায়কে জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল ও এনএসআইয়ের সহকারী পরিচালক আসিফ হোসেন ওই পুলিশ কর্মকর্তার কার্যালয়ে ডেকে নেন। এরপর চোরাই ও ডাকাতির স্বর্ণ কেনাবেচাসহ অবৈধ ব্যবসার অভিযোগ এনে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। ঝামেলা এড়ানোর জন্য ওই দুই কর্মকর্তা তাদের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন।

স্বর্ণশিল্পী সমিতির সভাপতি আতোয়ার রহমান তোতা ও সাধারণ সম্পাদত রঘুনাথ রায়কে পরদিন আবারও ওই পুলিশ কর্মকর্তার কার্যালয়ে ডেকে নেয়া হয়। সেখানে তাদের কাছে একই অংকের টাকা দাবি করা হয়। পরে ওই দুই কর্মকর্তা চাঁদার পরিমাণ নামিয়ে ৭০ লাখ নির্ধারণ করে দেন। স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে এনিয়ে সভা করে দোকান প্রতি দুই থেকে ২৫ হাজার টাকা চাঁদা নির্ধারণ করা হয়। বেশ কিছু দোকান থেকে টাকা তোলাও হয়।

কিন্তু গত ১৫ নভেম্বর সন্ধ্যায় শহরের নাগ জুয়েলার্সে ডাকাতির ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে উঠেন স্বর্ণ ব্যবসায়ীরা। এরপর প্রকাশ হয়ে পড়ে দুই কোটি টাকা চাঁদা চাওয়ার বিষয়টি। এনিয়ে গত ১৮ নভেম্বর একটি সংবাদপত্রে দুই কোটি টাকা চাঁদা দাবির সংবাদ ফলাও করে প্রকাশ হয়। সেই থেকে বিষয়টি সকলের নজরে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বর্ণ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আপডেট সময় ০৬:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭