ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৭৫’র ১৫ আগস্ট না আসলে ১০ বছরেই উন্নত রাষ্ট্র হতো: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি ৭৫ এর ১৫ আগস্ট না আসলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো। মঙ্গলবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামে স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের জানুয়ারি থেকে বিশেষ ভাতা দেয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ইউনেস্কো একমাত্র বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা কোন লিখিত বিষয় ছিলো না। এই বক্তব্য তিনি বলেছিলেন সম্পূর্ণ নিজে মৌখিক ভাবে। অন্তর থেকে তিনি এই ভাষণ দিয়েছিলেন। বাঙালী জাতি এবং মুক্তি অর্জনের প্রতি তার অন্তরে যে ভালোবাসা ছিল এবং সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাবার দিক নির্দেশনা সেটাই এই ভাষণে উঠে এসেছে।’

এছাড়া প্রধানমন্ত্রী আরো বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়। এই হত্যার পর থেকেই যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল তার পরেই বাংলাদেশ পিছিয়েছে। যদি আমাদের জীবনে ১৫ আগস্টের কাল রাত্রি না আসতো তাহলে এই বাংলাদেশ স্বাধীনতার ১০ বছরের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতো।’

Tag :
আপলোডকারীর তথ্য

২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স

৭৫’র ১৫ আগস্ট না আসলে ১০ বছরেই উন্নত রাষ্ট্র হতো: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭