ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওয়াজ কন্যার টুইটে শেখ হাসিনা ও এস কে সিনহা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সুপ্রিম কোর্টের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার উদাহরণ টেনেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ শরীফ।

একাধিক টুইট বার্তায় তিনি বাংলাদেশের বিচার বিভাগে পাকিস্তানের প্রসঙ্গ টানায় নিজের দেশকে ছোট করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, এভাবেই অন্য দেশ আপনাদের (বিচার বিভাগ) দেখছে। একটি খারাপ সিদ্ধান্ত ন্যায় বিচারের সমস্ত সুনাম ক্ষুণ্ন করে।

মরিয়ম তার একটি টুইটা বার্তায় টেলিভিশনে দেখানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবিও যুক্ত করে দেন। গত জুলাই মাসের শেষ দিকে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

এরপরই পদত্যাগ করেন নওয়াজ শরীফ। বর্তমানে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি পুরো নওয়াজ পরিবার। সম্প্রতি আপিল বিভাগে এক শুনানিতে পাকিস্তানের বিচার বিভাগের উদাহরণ টানেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা।

ওই শুনানিতে তিনি বলেন, আমরা অনেক ধৈর্যশীল। পাকিস্তানের আদালত তাদের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন। সেখানে কি এ নিয়ে কোনো সমালোচনা হয়েছে? তার এই বক্তব্যের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এস কে সিনহার নাম উল্লেখ না করে সমালোচনা করে বলেন, তার পদত্যাগ করা উচিত।

পাকিস্তানের সঙ্গে তুলনা করা সবচেয়ে অপমানজনক বিষয়। এটি সহ্য করা হবে না। ষোড়শ সংশোধনীকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনার মুখে ছুটিতে যান সাবেক প্রধান বিচারপতি। শেষ পর্যন্ত ছুটিতে থাকা অবস্থাতেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এস কে সিনহা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নওয়াজ কন্যার টুইটে শেখ হাসিনা ও এস কে সিনহা

আপডেট সময় ০৯:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭