ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টসে হেরে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

মিরপুরে বিপিএলের ২২তম ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট সিক্সার্স।  দুই দলই বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে আজ।

মুখোমুখি হওয়া দু’দলই শেষ কয়েকটি ম্যাচে ভুগছে। সিলেট নিজেদের মাঠে ভালো শুরু করলেও শেষ কয়েকটি ম্যাচে হারের বৃত্তে রয়েছে। ৭ ম্যাচে ৩ জয় ও সমান হারে ৭ পয়েন্ট অর্জন করে লিগ টেবিলের ৪-এ রয়েছে নাসির-সাব্বিররা।

অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে রংপুর। প্রথম ম্যাচ জয়ের পর টানা ৩ ম্যাচ হেরেছে মাশরাফির নেতৃত্বে রংপুর। ৪ ম্যাচে এক জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে সবার শেষে রয়েছে দলটি। চলতি আসরে সিলেট ও রংপুর প্রথমবার মাঠে নামে।

এর আগে সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ঢাকাকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে টানা ৫ জয় তুলে নেওয়া তামিমের কুমিল্লা।

টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। ব্যাট হাতে ঝড় তুলে ঢাকার ওপেনার সুনীল নারাইন করেন ৭৬ রান আর বল হাতে কুমিল্লার পাকিস্তানি পেসার হাসান আলি তাণ্ডব চালিয়ে ৫ ব্যাটসম্যানকে বোল্ড করেন। ১২৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। কুমিল্লাকে জেতাতে হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন শোয়েব মালিক।

রংপুর রাইডার্স: ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, জিয়াউর রহমান, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রবি বোপারা, মাশরাফি (অধিনায়ক), থিসারা পেরেরা, সোহাগ গাজী, রুবেল হোসেন, জহির খান।

সিলেট সিক্সার্স: বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, দানুশকা গুনাথিলাকা, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, টিম ব্রেসনান, লিয়াম প্লাংকেট, শুভাগত হোম, আবুল হাসান, তাইজুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও আমেরিকা

টসে হেরে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স

আপডেট সময় ০৬:১২:০১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭