ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথমবার অংশ নিয়েই ট্রফি দিমিত্রভের

আকাশ স্পোর্টস ডেস্ক:

টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করেই বাজিমাত করলেন বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভ। ডেভিড গফিনকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতলেন এ বুলগেরিয়ান। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি চ্যাম্পিয়ন হন।

১৯ বছরের মধ্যে দিমিত্রভ প্রথম খেলোয়াড় যিনি এই প্রথমবার অংশগ্রহণ করেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। তার আগে ১৯৯৮ সালে এই কীর্তি গড়েছিলেন স্পেনের অ্যালেক্স কোরেতজা।

লন্ডনের ও২ অ্যারিনায় স্থানীয় সময় রোববার টেনিস পুরুষের ছয় নম্বর তারকা দিমিত্রভ মুখোমুখি হন সাত নম্বর তারকা গভিনের। যেখানে দিমিত্রভ জিতে নেন ৭-৫, ৪-৬ ও ৬-৩ সেটে।

এদিন প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫৯ মিনিটের লড়াইয়ে ৭-৫ গেমে জেতেন দিমিত্রভ। তবে পরের সেটে ৬-৪ গেমে জিতে ম্যাচে ফেরেন বেলজিয়াম তারকা গফিন। কিন্তু শেষ সেটে ৬-৩ গেমে গফিনকে উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসেন দিমিত্রভ।

অসামান্য এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত গ্রিগর দিমিত্রভ। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘কী করলাম? তা এখনও ভাবছি। এটা সত্যিই অসাধারণ। আমার জন্য অবিশ্বাস্য অর্জন। তবে আমার এখনও আরও অনেকই কিছুই দেওয়ার বাকি।’

এর আগে সেমিফাইনালে কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন গফিন। আর অন্য সেমিতে জ্যাক সককে হারান দিমিত্রভ। এ শিরোপা জয়ের ফলে তিন ধাপ এগিয়ে তিনে চলে এলেন দিমিত্রিভ। তার আগে এখন শুধুমাত্র রয়েছেন রাফায়েল নাদাল (শীর্ষে) ও ফেদেরার।

টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন ২৬ বছর বয়সী দিমিত্রভ। লন্ডনের ওটু অ্যারেনায় এবার একটি ম্যাচেও হারেননি তিনি। যে কারণে ১.৯ মিলিয়ন পাউন্ড অর্থ পুরস্কার পেয়েছেন মারিয়া শারাপোভার সাবেক এই প্রেমিক।

এটিপি ফাইনালসের শিরোপা উঁচিয়ে ধরায় দিমিত্রভের আত্মবিশ্বাস বেড়ে গেছে বহুগুনে। তার চোখ এখন গ্র্যান্ডস্লামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথমবার অংশ নিয়েই ট্রফি দিমিত্রভের

আপডেট সময় ১২:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭