ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এবার জরিমানা গুণলেন তামিম-লিটন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলে এবার জরিমানা গুণলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। ঘটনাটি ঘটে শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে।

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিধি ভঙ্গ করেন কুমিল্লার এই দুই ক্রিকেটার। তারই জের ধরে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় তাদের। এছাড়া তিনটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তাদের নামের পাশে।

এদিন ম্যাচ চলাকালিন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান রবি বোপারার বিপক্ষে একটি কট বিহাইন্ডের আবেদন করে কুমিল্লা। এ নিয়েই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তামিম-লিটন। আম্পায়ররা বিষয়টি নিয়ে অভিযোগ করেন। অবশ্য দুই ক্রিকেটার দোষ স্বীকার করে নিয়েছেন।

এর আগে, রাজশাহী কিংসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছিল নাসিরকে। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দেন নাসির, আর সিলেট সিক্সার্সের অন্য খেলোয়াড়রা দেন ম্যাচ ফির ১০ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও আমেরিকা

এবার জরিমানা গুণলেন তামিম-লিটন

আপডেট সময় ১১:২৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭