ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ আর নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়েবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

বিএনপি ও মরহুমের পরিবারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বিএনপি নেতা।

আখতার হামিদ নওগাঁ-৩ আসন থেকে বিএনপির টিকিটে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেন। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রবিবার আসরের নামাজের পর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আখতার হামিদ সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার সংসদ ভবনে দ্বিতীয় জানাজা হবে। এরপর নওগাঁয় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ আর নেই

আপডেট সময় ০৩:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭