ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নানতেসকে গুঁড়িয়ে দিল পিএসজি

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুর্দান্ত ফর্মে থাকা প্যারিস সেন্ট জার্মেই ফ্রেঞ্চ লিগ ওয়ানে নানতেসকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে। দলের হয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি।

এছাড়া একটি করে গোল পান অ্যাঙ্গেল ডি মারিয়া ও হাভিয়ার পাস্তোরে।

এদিন ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে নানতেসকে পুরোপুরি বিধ্বস্ত করে পিএসজি। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে দলের লিড নেন কাভানি। আর চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে পাস্তোরে আরও একটি গোল করেন। আর ৭৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে বড় জয় নিশ্চিত করেন উরুগুয়ে স্ট্রাইকার কাভানি।

খেলার ৬০ মিনিটে প্রতিপক্ষের নাকুলমা একটি গোল পরিশোধ করলেও পিএসজির জয়ে তাতে কোনো প্রভাব পড়েনি।

১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। মোনাকো ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও আমেরিকা

নানতেসকে গুঁড়িয়ে দিল পিএসজি

আপডেট সময় ১১:৩৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭