ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ. লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর উপস্থিতিতে গত ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্যাহ সাকলাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে ও কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বহিষ্কারের ঘোষণা দেন। যা কোনোমতেই দলের গঠনতন্ত্র মোতাবেক করা হয়নি।

একটি পক্ষকে খুশি করতে এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি ঘটাতেই সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উদ্বৃতি দিয়ে কাজী সাকলায়েন বলেন, কেন্দ্রীয় কমিটি ছাড়া জেলা কমিটি কাউকে বহিষ্কার করতে পারবে না। এটি দলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত। তিনি এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি আদেশ সাংবাদিকদের দেখান।

এ সময় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান। এ ছাড়া ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ. লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

আপডেট সময় ১০:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭