ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুরকে ১৫৪ রানের লক্ষ্য দিলো কুমিল্লা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০তম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি মাশরাফি।

নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে কুমিল্লা তুলেছে ১৫৩ রান।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামে দুই দল।

টানা তিন ম্যাচ জেতা কুমিল্লার ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং লিটন দাস। ১৯ বলে চারটি চারের সাহায্যে ২১ রান করে বিদায় নেন তামিম। ১১ বলে ১১ রান করে তামিমের পথে ফেরেন লিটন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে তিন নম্বরে নামা ইমরুল কায়েস। ৩২ বলে খেলা তার ইনিংসে ছিল চারটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি। এছাড়া মারলন স্যামুয়েলস ৩৪ বলে চারটি চার আর একটি ছক্কায় করেন ৪১ রান।

রংপুরের দলপতি মাশরাফি ৪ ওভারে ২২ রান খরচায় নেন দুটি উইকেট।

এছাড়া রুবেল হোসেন ৪ ওভারে ৪৫ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। শেষের দিকে থিসারা পেরেরা ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।

এর আগে চার ম্যাচ খেলে চলমান বিপিএলের তিনটিতেই জয় তুলে নিয়েছে আইকন তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপরদিকে, তিন ম্যাচের একটিতে জিতেছে মাশরাফির রংপুর রাইডার্স। শক্তিশালী দল গড়েও এখন পর্যন্ত নিজেদের ঠিকমতো মেলে ধরতে পারেনি রংপুর। তবে দলের সাথে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা যোগ দেওয়ায় বাড়তি সাহস পাচ্ছে রংপুর।

এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম তারকা ক্রিকেটার রশিদ খানের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক, পেসার হাসান আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রংপুরকে ১৫৪ রানের লক্ষ্য দিলো কুমিল্লা

আপডেট সময় ০৮:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭