ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লার হয়ে খেলতে তিন পাকিস্তানি ক্রিকেটার ঢাকায়

আকাশ স্পোর্টস ডেস্ক:
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল টি-টোয়েন্টিতে খেলতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার হাসান আলি, ফখর জামান ও শোয়েব মালিক। এর মধ্যে হাসান আলী ও ফখর জামান শুক্রবার রাত ১১ টায় আর শোয়েব মালিক শনিবার সকালে ঢাকায় পৌঁছান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি সূত্রে বিষয়টি জানা গেছে।
কুমিল্লা দলে যোগ দিয়েই হাসান আলি-শোয়েব মালিকরা আজ বড় পরীক্ষা দেবেন। কারণ শনিবার সন্ধ্যা ৬টায মাশরাফি-গেইল-ম্যাককালামদের রংপুরের কিপক্ষে মাঠে নামবে কুমিল্লা।
এদিকে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা হাসান আলী বিপিএল নিয়ে দারুণ রোমাঞ্চিত। তিনি বলেন, পিএসএল ছাড়া এই প্রথম কোনো বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে এসেছি। সিনিয়র ও সতীর্থদের কাছ থেকে বিপিএল নিয়ে অনেক গল্প শুনেছি। এদেশের সাধারণ মানুষ ক্রিকেটকে খুব ভালোবাসে তা আমার জানা। আমি খুবই আগ্রহী নিজের সেরাটা দেয়ার জন্য।
২০১৫ সালে তৃতীয় আসরে শিরোপার স্বাদ পায় কুমিল্লা। আর ওই আসরে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন শোয়েব মালিক। এক বছর বিরতি দিয়ে আবারো কুমিল্লায় ফিরলেন এই তারকা।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুমিল্লার হয়ে খেলতে তিন পাকিস্তানি ক্রিকেটার ঢাকায়

আপডেট সময় ০৩:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭