ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেকের কোনো বৈধ কাগজ নেই, স্ট্যাটাস অজানা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে বাংলাদেশের পাসপোর্ট বা বৈধ কোন কাগজ নেই।তারেক রহমান ব্রিটিশ সরকারের কাছে ৩ বছর আগে তার পাসপোর্টটি জমা দেন। ওই পাসপোর্টটি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এখন সরকারের কাছে আছে। এ ছাড়া তারেকের অভিবাসন স্ট্যাটাস বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য বাংলাদেশ সরকারের কাছে নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে বুধবার এ তথ্য দেন।

তারেক রহমান ৯ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার-সহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা বিচারাধীন। ইতিমধ্যে মুদ্রা পাচার মামলায় সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা হয়েছে।প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, একাধিক মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত তারেক রহমানকে ফিরিয়ে দিতে কয়েকবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও গোপনীয়তার দোহাই দিয়ে ব্রিটিশ সরকার তা অগ্রাহ্য করে আসছে। কিন্তু তারা যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, তারেক রহমানের বর্তমান অভিবাসন স্ট্যাটাস নিয়েও আমাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই। আমাদের ধারণা সে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে সাময়িক ব্যবস্থায় তারেক লন্ডনে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারেকের কোনো বৈধ কাগজ নেই, স্ট্যাটাস অজানা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭