ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্বশুরের পিটুনিতে সাটুরিয়ায় জামাইয়ের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শ্বশুরের হামলায় আহত হয়ে ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জামাই আনিসুর রহমান (৩০) এর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহতের বড় ভাই নাছির হোসেন। আনিসুর রহমান সাটুরিয়া উপজেলার দক্ষিণ কামতা এলাকায় মৃত আব্দুস সাত্তারের ছেলে।

আনিসুর রহমানের বড় ভাই নাছির হোসেন জানান, ‘প্রেম করে প্রতিবেশী আব্দুস সোবহানের মেয়ে সোনিয়াকে বিয়ে করে তার ছোট ভাই আনিসুর। কিন্তু স্ত্রীর পরকীয়ার কারণে ওই সংসারে সমস্যা ছিল। এসব বিষয়কে কেন্দ্র করে সোনিয়ার বাবা আব্দুস সোবহান গত ২৯ অক্টোবর দুপুরে সোনিয়ার মামাতো ভাই বাবু, স্থানীয় আলামিন এবং সোনা মিয়াসহ বেশ কয়েকজনকে নিয়ে গোলড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে আনিসুরকে মারধর করে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল ও পরে অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার আনিসুর মারা যান।’

নাছিরের অভিযোগ, ‘স্থানীয় মেম্বার মনোয়ার হোসেনের সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক ছিলো। এ হত্যাকাণ্ডের সঙ্গে মনোয়ার মেম্বারও জড়িত রয়েছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন মেম্বার মনোয়ার হোসেন।’

মারধরের ঘটনার পর সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পরে এ ব্যাপারে আদালতে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন নাছির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

শ্বশুরের পিটুনিতে সাটুরিয়ায় জামাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৫:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭