ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত এক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে শামসুল হক (৪০) নামের এক এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার গোপালপুর নাইস মিষ্টান্ন ভান্ডারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে নাটোর থেকে ছেড়ে আসা ফল বোঝায় একটি পিকআপ ট্রাক গোপালপুর এলাকায় পৌঁছলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাস্তার বামপাশে দাঁড়ানো অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ট্রাকের যাত্রী শামসুল ঘটনাস্থলেই মারা যায়।

অপর এক যাত্রী শিবগঞ্জ উপজেলার পিঠালী তলাগ্রামের মৃত এনতাজ আলীর ছেলে আবুল হায়াত (৩০) এর দুই পা ভেঙে যায়। তারা দুইজনই ফল ব্যবসায়ী। পিকআপ ট্রাকের চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা গোদাগাড়ী ভায়ার সার্ভিসের দমকল বাহিনীকে খবর দিলে তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শস্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম বলেন, সড়ক দুর্ঘটনার কথা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে ও নিহতের কোন আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজশাহীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত এক

আপডেট সময় ০৪:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭