ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

বিনিয়োগকারীদের ঝোঁক এখন বাংলাদেশে: পরিকল্পনামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদেশী বিনিয়োগ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে সৃষ্ট বিনিয়োগের পরিবেশের কারণে জার্মানি বিদ্যুৎখাতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেসে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নগরীর ঝিঁলিমিলি প্রকল্পেও মালয়েশিয়া-অস্ট্রিয়া ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। নতুন নতুন বিনিয়োগকারীদের ঝোঁক এখন বাংলাদেশে।

মন্ত্রী বলেন, চাকরির জন্য আর শহরে আসতে হবে না, গ্রামেই মিলবে চাকরি। সরকার গ্রামগুলোকে সেইভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে চলমান ১৪’শ প্রকল্প বাস্তবায়িত হলে গ্রাম আর গ্রাম থাকবে না। ১শ’টি বিশেষ ইকোনমিক জোনও গ্রামেই হবে। ফলে এখানেই হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে ৩০ মিলিয়ন মধ্যবৃত্ত শ্রেণি রয়েছে। মিডিল ইনকাম গ্রুপের সংখ্যা বাড়াতে কাজ করছে সরকার। বাংলাদেশ এখন এশিয়ান টাইগার। বর্তমানে দেশে মাথাপিছু আয় ১ হাজার ৬১০ ডলার।

পরিকল্পনা বিভাগের সচিব জিয়াউল ইসলাম, বিবিএস সচিব কে এম মোজাম্মেল হক, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জুয়েনা আজিজ ও আইএমইডি সচিব মফিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিনিয়োগকারীদের ঝোঁক এখন বাংলাদেশে: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ১১:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭