ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএলের পঞ্চম আসরের নতুন আইকন মুস্তাফিজ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে আইকন ক্রিকেটার হিসেবে দেখা যেতে পারে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানের ব্যাপারে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের গত আসরে খেলেছিল সাত দল। এবারের আসরে দল বেড়ে হচ্ছে আটটি। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, “দল বাড়ার ফলেই আইকন খেলোয়াড়ও বাড়বে। জাতীয় দলের হয়ে যাদের পারফরম্যান্স ভালো, তাদেরই আইকন হিসেবে বিবেচনা করছি আমরা। এই বিবেচনায় নতুন আইকন মোস্তাফিজুর রহমানই হবেন। ’

বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সূত্রে জানা গেছে, সৌম্য সরকার আইকন হিসেবে সাম্প্রতিক সময়ে কিছুটা অফফর্মে থাকায় তার পরিবর্তে ইমরুল কায়েসকে আইকন করা হতে পারে। এদিকে, কুমিল্লা বিপিএলের নিয়ম মেনেই পুরোনো খেলোয়াড়দের মধ্যে চারজনকে রেখে দিতে ইচ্ছুক। সেক্ষেত্রে তারা বেছে নেবে ইমরুল, সাইফুদ্দিন, লিটন দাসকে। মাশরাফিকে ছেড়ে দিলেও ইমরুলকে ছাড়বে না দলটি।

আগামী সেপ্টেম্বরে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। নভেম্বরের ৪ তারিখ মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসরটি। তার দুইদিন আগে আসন্ন আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপিএলের পঞ্চম আসরের নতুন আইকন মুস্তাফিজ

আপডেট সময় ০৫:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭