ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইতালির কোচ বরখাস্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী বছর বিশ্বকাপের মূল পর্বে ইতালি জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় দলটির কোচ জামপিয়েরো ভেনতুরাকে বরখাস্ত করা হয়েছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সোমবার রাতে সুইডেনের সাথে ইউরোপিয়ান প্লে-অফের দ্বিতীয় লেগে গোল শূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগেই বিদায় নেয়।

ইতালিকে কাদিয়ে বিশ্বকাপের টিকেট পায় সুইডেন।

১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারবে না ইতালি। ফলে বুধবার ভেনতুরাকে বরখাস্ত করার ঘোষণা দেয় ইতালির ফুটবল ফেডারেশন।

অবশ্য ইতালি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়ে রেখেছিলেন ৬৯ বছর বয়সী ভেনতুরা। তবে তিনি দাবি করেছিলেন ইতালির কোচ হিসেবে তার রেকর্ড গত ৪০ বছরের মধ্যে অন্যতম সেরা। ভেনতুরা বলেন, ‘আমি দুই বছরে মাত্র দুটি ম্যাচ হেরেছি। ‘

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ কার্লো আনচেলত্তি ইতালির পরবর্তী কোচ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

ইতালির কোচ বরখাস্ত

আপডেট সময় ১০:৩১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭