ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক উৎপল দাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের নিখোঁজ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে। আজ বুধবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন।

অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস গত ১০ অক্টোবর ঢাকার মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে ৭ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়ার পর বিকেল থেকে সিজারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকেই তাঁর কোনো খোঁজ মিলছে না।

সম্প্রতি নিখোঁজ সিজারকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, অচিরেই তাঁকে উদ্ধার করা হবে। তিনি জানান, অনেক নিখোঁজের ঘটনাকে প্রথমে গুম বলা হয়। কিন্তু পরে দেখা যায়, নিখোঁজ ব্যক্তি নিজে থেকেই ফিরে এসেছেন।

‘গুমের সংখ্যা, নিখোঁজের সংখ্যা আপনি যদি বলেন, আমি সেই একই কথা বলব, আমাদের অনেক কমে গিয়েছে। এখন যে একটি আলোচিত একজন নিখোঁজ হয়ে গিয়েছেন, আমাদের গোয়েন্দারা চেষ্টা করছেন তাঁকে উদ্ধার করার জন্য। আমি আশা করি, যেকোনো সময় উদ্ধার হয়ে যাবে’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, রংপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। এরই মধ্যে যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘটনার সূত্রপাত, তাকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭