ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রংপুর রাইডার্সে যোগ দিলেন কুশল পেরেরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে মঙ্গলবার বিকালে অনুশীলন করেছে রংপুর।

মাশরাফিদের সঙ্গে ছিলেন এ লঙ্কান ব্যাটসম্যানও।

শ্রীলঙ্কার এ বাঁহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন ৭৬টি টি-২০ ম্যাচ, করেছেন ১৪৭২ রান। আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ২৭ টি। ২৬.৫১ গড় আর ১৩০ ছাড়ানো স্ট্রাইক রেটে করেছেন ৭১৬ রান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুর রাইডার্স পাবে টি-২০ ক্রিকেটের দুই হার্ডহিটার ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকেও। কুশল পেরেরার পর ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম দলে যোগ দিলে হয়তো টপ অর্ডারকে নতুন করে ঢেলে সাজাবে রংপুর রাইডার্স। ১৮ নভেম্বর মিরপুরে নিজেদের চতুর্থ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। তিন ম্যাচের একটিতে জয় পেয়ে টুর্নামেন্টের পঞ্চম স্থানে আছে মাশরাফিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

রংপুর রাইডার্সে যোগ দিলেন কুশল পেরেরা

আপডেট সময় ১১:০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭