ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

আগামী নির্বাচনে জামায়াতকে চায় না ইসি: মাহবুব

অাকাশ জাতীয় ডেস্ক:

আদালতের নির্দেশে নিবন্ধন বাতিল ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর নেতাদের নির্বাচন কমিশন (ইসি) আগামী নির্বাচনে গ্রহণ করতে চায় না বলে জানিয়েছেন কমিশনার মাহবুব তালুকদার। এই দলের নেতাদের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বিচার-বিশ্নেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তবে জামায়াত নেতাদের অংশগ্রহণ রোধে নতুন কোনো আইন প্রণয়নের পরিকল্পনা ইসির রয়েছে কি-না তা পরিস্কার করেননি তিনি।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী দল বিএনপি এবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে বলেছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। এ বিষয়ে মাহবুব তালুকদার বলেন, ইসি সদস্যরা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। সংবিধানের আলোকেই দায়িত্ব পালন করতে হবে।

এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, এবার নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে কমিশন অনেক সতর্ক রয়েছে। আবেদনকারীদের শর্ত পূরণের বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। দোকান ভাড়া নিয়ে দলীয় কার্যালয় হিসেবে দেখানোর সুযোগ এবার হবে না।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কমিশনার মাহবুব বলেন, এটি সম্ভবত আদমশুমারির সঙ্গে সম্পর্কিত। তবে এবার কিছু ছিটমহল যুক্ত হয়েছে। ইসি তাদেরও যুক্ত করার চিন্তা করছে। সে ক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি আসতে পারে।

একাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে সেনাবাহিনী থাকা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও এটা তার ব্যক্তিগত মত বলেও জানান তিনি। তবে এ বিষয়ে ইসি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেন, দেশের অবস্থা, রাজনৈতিক সংস্কৃতি ও পরিবেশ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করবে।

সময়ই বলে দেবে সেনা মোতায়েনের প্রক্রিয়া কী হবে। তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধিতেও বলা আছে, সেনাবাহিনীর কমিশন অফিসার কোথাও গণ্ডগোল দেখলে আইনের আওতায় আনতে পারবেন। সে হিসাবে ইসি কোথাও সীমিত হয়ে পড়ছে না।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচনের একটা অনুষঙ্গ হচ্ছে যারা হেরে যান তারা প্রশ্নবিদ্ধ করেন। ইসির দায়-দায়িত্ব জনগণের কাছে। যদি নির্বাচনের কোনো প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে কমিশন ভীত নয়। দেশের মানুষ যদি বোঝে ইসি একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছে সেটাই হবে কমিশনের সফলতা।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়স্বল্পতার কারণে আগামী জাতীয় নির্বাচনে দেশব্যাপী ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

আগামী নির্বাচনে জামায়াতকে চায় না ইসি: মাহবুব

আপডেট সময় ১১:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭