ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা

অন্ধ স্ত্রী ও পাঁচ বছর বয়সী মেয়েকে খুন করে পালালো মাদকাসক্ত স্বামী

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীতে রাজিয়া বেগম (৩০) নামে এক অন্ধ গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী মেয়ে সাদিয়া বেগমকে খুন করে পালিয়েছে মাদকাসক্ত স্বামী। আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের ঘোড়াদিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক স্বামী কবির হোসেন পলাতক রয়েছেন। তার বাড়ি জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজিয়া বেগম অন্ধ। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। আর স্বামী কবির হোসেন ছিলেন রিকশা চালক। মাদকাসক্ত কবির প্রায় সময়েই টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন।

সকাল থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতর ঢুকে মেঝেতে রাজিয়ার ও বিছানায় মেয়ে সাদিয়ার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতদের গলায় হাতের ছাপ রয়েছে জানিয়েছে নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক তাপস চন্দ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মা-মেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাপস চন্দ্র আরো বলেন, পুলিশ ঘাতক স্বামী কবির হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

অন্ধ স্ত্রী ও পাঁচ বছর বয়সী মেয়েকে খুন করে পালালো মাদকাসক্ত স্বামী

আপডেট সময় ০৭:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭