ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

সিলেটে নৌকাডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

অাকাশ নিউজ ডেস্ক:

সিলেটের ফেঞ্চুগঞ্জে নৌকাডুবে মৃত্যু হয়েছে জাকারিয়া আহমদ সিহান (২৭) ও ওহিদ মতিন রিয়াদ (২৬) নামের আপন দুই খালাতো ভাইয়ের। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়ুলি বিলে ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারান তারা।নিহত জাকারিয়া আহমদ সিহান ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র এবং মতিন রিয়াদ সিলেট নগরীর দর্শন দেওড়ির আব্দুল মতিনের পুত্র।

নিহতদের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সিহানদের বাড়ির পাশের গাড়ুলি বিলে খাবারসহ নৌকাযোগে আনন্দ ভ্রমণে বের হন ফেঞ্চুগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসা ওহিদ মতিন রিয়াদ, ওলিদ মতিন ফুয়াদ। তাদের সঙ্গে আনন্দ ভ্রমণে যোগ দেন খালাতো ভাই সিহান, শিহাব ও মতিন নামের অপর যুবক।

নৌকা নিয়ে গাড়ুলি বিলের কিছু দূরে যাওয়ার পর নৌকার ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করলে ভ্রমণকারীরা তীরে ভেড়ার চেষ্টা করে। এ সময় বিলে তীব্র বাতাস শুরু হলে তাড়াহুড়া করতে গিয়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। সাতাঁর কেটে শিহাব, মানিক ও যুক্তরাজ্য প্রবাসী ফুয়াদ তীরে উঠতে সক্ষম হলেও সিহান ও রিয়াদ পানিতে তলিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে সিহান ও রিয়াদের লাশ উদ্ধার করে।

প্রাণে বেচেঁ যাওয়া রিয়াদের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী ওহিদ মতিন ফুয়াদ বলেন, আমার ভাই (রিয়াদ) সাঁতার জানতো না। খালার বাড়িতে আনন্দ করতে এসে ছোট ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

সিলেটে নৌকাডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট সময় ০৪:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭