ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রী ফেডেরিকা মোঘেরিনি আগামী ১৯ নভেম্বর ঢাকায় আসছেন। রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য বাংলাদেশে আসছেন তিনি। মোঘেরিনি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ঢাকায় অবস্থিত ইইউ দূতাবাস এই তথ্য জানিয়েছে। জানা গেছে, ফেডেরিকা মোঘেরিনির সফরের সময় চীন, জাপান, জার্মানি ও সুইডেন এর পররাষ্ট্রমন্ত্রীরাও ঢাকায় থাকবেন।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন শুরু করে। প্রাণ বাঁচাতে দলে দলে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। এ পর্যন্ত ছয় লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো।

বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে আহ্বান জানিয়েছে।

ইইউ সতর্ক করে দিয়েছে, যদি রাখাইন পরিস্থিতির উন্নতি না হয় তাহলে দেশটির সেনা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে তারা। সংস্থাটি এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য প্রায় আড়াই কোটি ডলার সহযোগিতা দিয়েছে। আরও সাহায্যের আশ্বাসও দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭